শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিএএ: আসামে বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একাধিক সংগঠনের প্রতিবাদের মুখে পড়লেন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাকে তেজপুর বিমানবন্দরেই ঘেরাও করা হয়েছে।

আসামের অর্থমন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিজেপির প্রধান নেতা হিমন্ত বিশ্বশর্মা। তিনি নেডা বা নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স আহ্বায়ক। তিনি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠ।

জানা গেছে, তেজপুরের পরিস্থিতি প্রবল উত্তপ্ত। সেখানে বিভিন্ন নাগরিক সংগঠন নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা শুরু করেছে।

এর মাঝে গুয়াহাটিতে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তীব্র বক্তব্য রেখে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তেজপুর যান। বিমান বন্দরের সামনেই চলছিল প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভের রোষ গিয়ে পড়ে মন্ত্রীর উপর। তাকে বিমান বন্দরের মধ্যেই আটকে রাখা হয়।

সিএএ নিয়ে আসামসহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে লাগাতার বিক্ষোভ চলছেই। প্রবল বিক্ষোভে রক্তাক্ত হয়েছে অনেকেই। সেই বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বেশকয়েকজন বিজেপি নেতা বার বার ঘেরাওয়ের মুখে পড়েন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ