শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

'মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন জীবন যাপনের জন্য সারাদিন ইন্টারনেট ব্যবহারের অভ্যাসকে দায়ী করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, সারাদিন যেন আমরা ইন্টারনেট ব্যবহার না করি। মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা। যা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে।

শনিবার বিকালে চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজের দশযুগ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি বলেন, সবাই মিলে হাত তুলে মাদককে না বলি। মাদক শুধু নিজেকে নয় পুরো সমাজকে নষ্ট করে দেয়। জঙ্গিবাদ একটি ভুল মতবাদ, যা শুধু সমাজ নয় দেশকেও পিছিয়ে দেয়। জঙ্গিবাদের ছোবল থেকে অনেকটাই মুক্ত হয়েছি।

তিনি আরো বলেন, আপনার সন্তান কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখবেন। আজকাল আমাদের সন্তানরা সারাদিন ঘার গুঁজে বসে থাকে। তার কারণ হচ্ছে সামাজিক মিডিয়া। বর্তমানে চলছে ঘার গুঁজার জেনারেশন। একই ঘরে থেকেও বাবা-মা-বোন-ভাই ফেসবুকে নিজেদেরকে ডুবিয়ে রাখি। কারো সাথে কারোর কোনো আলাপচারীতা নেই। সারাদিন যেন আমরা ইন্টারনেট ব্যাবহার না করি। মাদক আর ইন্টারনেট একই ধরনের নেশা। যা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে।

অভিবাবকদের উদ্দেশে তিনি বলেন, একটি কথার মনে রাখবেন। আপনি যা করবেন সন্তান তা অনুসারণ করবে। সন্তানের কাছে সবচেয়ে বড় হিরো বাবা ও মা। সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন। বই পড়তে সন্তানকে উৎসাহিত করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ