শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বরিশাল নগরের কলেজ রোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান জানান, দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা রয়েছে। এ ঘটনায় চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় বিচারক সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ