রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কালশী বস্তিতে শীতার্তদের মাঝে মারকাযুদ দিরাসার কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'প্রতিবেশী যেন কষ্ট না পায় শীতে' এই প্রতিপাদ্য ধারণ করে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজধানীর মিরপুরস্থ শেওড়াপাড়ার উচ্চতর ইসলামি জ্ঞানচর্চা কেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকা।

শুক্রবার মধ্যরাতে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ বস্তির আগুনে পোড়া সম্বলহীন অসহায় শীতার্ত পরিবারের মাঝে তাদের বর্তমান আশ্রয়স্থল স্থানীয় আনন্দ স্কুলে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

বিতরণকালে মারকাযের পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আশ্রিত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহমুখী হওয়ার আহবান জানান।

এর আগে এদিন সন্ধ্যায়ও মারকাযের নিকটবর্তী শেওড়াপাড়ার অন্তত ত্রিশটি পরিবারকে মারকাMove to Trashযের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়।

উচ্চতর কওমি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসার শিক্ষক-শিক্ষার্থী দেশের মানুষের দুঃখ কষ্টগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার প্রয়াসে সবার সহোযোগিতায় এই জনকল্যানমূলক কাজে অংশগ্রহণ করেছে।

এই প্রচন্ড শীতে সমাজের বিত্তবানরাও অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন মারকাযুদ দিরাসার তরফ থেকে এই আহবান জানিয়েছেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।

শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সাব এডিটর বেলায়েত হুসাইন, মারকাযের শিক্ষক মাওলানা ফরিদুর রহমান ও কারী হুমায়ুন আহমাদ, শিক্ষার্থী কামাল হুসাইন ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ