রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আফগান সামরিক ঘাঁটিতে হামলায় ১০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। এতে অন্তত ১০ সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার সকালে হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় অবস্থিত ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। হামলা চালানোর জন্য ঘাঁটির কিছুটা বাইরে থেকে সুড়ঙ্গ খুঁড়ে হামলাকারীরা।

এ বিষয়ে আফগান সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা ওই সামরিক ঘাঁটির বাইরে থেকে সুড়ঙ্গ খুঁড়ে ভেতরে প্রবেশ করে। এ সময় সেখানে ১৮ জন সেনাসদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াক বলেছেন, সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সাঙ্গিন জেলার একটি সামরিক ঘাঁটিতে আমাদের হামলায় বেশ কয়েকজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ