শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিজস্ব অপারেটিং সিস্টেম আনবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক অগমেন্টেড রিয়েলিটি গ্লাস বা পোর্টালের মতো নানা হার্ডওয়্যার তৈরিতে মনোযোগ দিচ্ছে। নিজস্ব হার্ডওয়্যার পণ্যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে ফেসবুক।

নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির পথে হাঁটছে ফেসবুক। বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ফেসবুক কতৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ফেসবুক এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের তৈরি প্ল্যাটফরমে যুক্ত করা যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন প্রথম এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুক এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে, যাতে তাদের হার্ডওয়্যার ও অন্যান্য সেবা একত্রে দিতে সুবিধা হয়। এতে সামাজিক যোগাযোগের ব্যবহার ও প্রাইভেসির বিষয়টি নিশ্চিত করতে পারবে তারা।

ফেসবুকের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওর্থ বলেন, পরবর্তী প্রজন্মের কাজের কথা ভেবে নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে গুগলের অ্যান্ড্রয়েডের ওপর ফেসবুকের নির্ভরশীলতা কমবে। তবে ফেসবুক অ্যাপ অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমে থাকবে।

ফেসবুকের পাশাপাশি নানা ধরনের প্ল্যাটফরম তৈরিতে কাজ করছে ফেসবুক। এর আগে ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। ২০১৪ সালে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডগিয়ার নির্মাতা অকুলাস কিনে নেয় প্রতিষ্ঠানটি।

ফেসবুকের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘ফেসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ