সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বড়দিন ও থার্টিফার্স্টে ঘিরে যেসব পদক্ষেপ নিচ্ছে ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়দিন ও ইংরেজি নববর্ষ থার্টিফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বলা হয়েছে এবারের থার্টিফার্স্ট উপলক্ষে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

যেকোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপযাপন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় এসব বিষয় জানানো হয়।

প্রত্যেকটি চার্চে বড়দিনে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া মেটাল ডিটেক্টর ও প্রয়োজনে ম্যানুয়ালি তল্লাশি করা হবে।

কোনো ব্যাগ, ট্রলিব্যাগ ও ব্যাগপ্যাক নিয়ে চার্চে আসা যাবে না বলে জানানো হয়েছে। চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা হবে এবং চার্চ এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার বসতে দেওয়া হবে না।

থার্টিফার্স্ট উপলক্ষে এবার উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যেকোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

থার্টিফার্স্ট নাইটে আইডি কার্ড ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থার্টিফার্স্টে গাড়ি প্রবেশের ক্ষেত্রে ঢাবির স্টিকার থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে বরাবরের মতোই শাহবাগ ও নীলক্ষেত এলাকা ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ