বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ক্বারী সমতির উদ্যোগে মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে আয়োজন করা হয়েছিল তৃতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

সম্মেলনে মিশরের শায়খ ড. ক্বারী আব্দুল নাসির হারাক, শায়খ ক্বারী ঈদে শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী রেজাই আইয়ুব (তানজানিয়া), শায়খ ক্বারী মাহমুদ আস-সৈয়দ আবদুল্লাহ আস সৈয়দ (মিশর), শায়খ ক্বারী শেখ মুহাম্মদ আহম্মদ মুহাম্মদ আব্দুল হাফিজ (মিশর), শায়খ ক্বারী জুলকারনাইন ফাদলী (ইন্দোনেশিয়া) বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমান, শায়খ ক্বারী মো. নাজমুল হাসান, শায়খ ক্বারী একেএম ফিরোজ ও শায়খ ক্বারী জহিরুল ইসলাম ক্বেরাত পরিবেশন করেন।

মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ক্বারী হাবিবুর রহমান।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম//


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ