বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ম্যাসেডোনিয়ায় ১০৭ বছর পর মসজিদে বেঁজে উঠল আজানের সুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র ম্যাসেডোনিয়া। ১০৭ বছর পর দেশটির আহরিন শহরের আলী পাশা মসজিদের মিনারে আজানের সুর বেঁজে উঠেছে।

আলী পাশা মসজিদের মিনারটি ১৯১২ এবং ১৯১৩ সালে বালকান যুদ্ধের সময় ধ্বংস হয়েছিল। সম্প্রতি এই মসজিদের মিনারটি তুরস্কের এন্ডোমেন্টের অফিসের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছে।

তুরস্কের এন্ডোমেন্টস অফিস এবং ম্যাসিডোনিয়া ইসলামিক ইউনিয়নের প্রেসিডেন্সি-এর মধ্যে স্বাক্ষরিত একটি প্রোটোকলের কাঠামোর মাধ্যমে ২০১৫ সালের পহেলা এপ্রিলে মসজিদটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়।

মসজিদটি পুনর্নির্মাণ করতে প্রায় ১ কোটি ৪০ লাখ তুর্কি লিরা (প্রায় ২৫ লাখ ডলার) ব্যয় হয়েছে।

মসজিদটি পুনর্নির্মাণের ফলে দীর্ঘ ১০৭ বছর পর পুনরায় এই ঐতিহাসিক মসজিদের মিনার থেকে আযানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে।

ঐতিহাসিক এই মসজিদটি বালকান অঞ্চলের অটোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব। যা সুলাইমান পাশা’র নির্দেশে ১৫৭৩ সালে নির্মিত হয়েছে।

তারপরে এটি ১৯২৩ সালে বেলগ্রেডের মন্ত্রী আলী পাশা আল-মার্শালির আদেশে পুনর্নির্মাণ করা হয়েছিল, তবে এর মিনারটি ১৯১২ সালে বালকান যুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ