শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একটি অনুপম দৃষ্টান্ত ।। মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল ।।

আপনিই একটু চিন্তা করে দেখুন যদি কোন পাকিস্তানী সৈন্য-ভারতীয় সৈন্যের পােষাক ব্যবহার করে তাহলে তার কি অবস্থা হবে? আচ্ছা সে যদি বলে আমার অন্তর দেখ; আমার দিল সাফ আছে; আমি খাটি পাকিস্তান প্রেমিক। আমার ভিতরে ঠিক আছে, তখন সকলেই বলবে তুমি মিথ্যৃক; গাদ্দার। এ প্রকাশ্য অপরাধের জন্য তাকে অবশ্যই সাজার কাষ্ঠে ঝুলতে হবে।

অতএব, আমাদের প্রকাশ্য দিককেও নবির তরিক মােতাবেক গড়তে হবে। গােপণীয় বিষয়গুলােকেও নবির তরিকা মােতাবেক গড়ে তুলতে হবে। স্বভাবত বাইরের অংশ ঠিক হলে আস্তে আস্তে ভিতরের অংশ ঠিক হয়। বাহির ঠিক হলে হােক, না হলে না হােক, অন্তর ঠিক হওয়ার দরকর” এ ধরনের কথা শয়তানী মতবাদ।

আচ্ছা আপনিই একটু বলুন, জামা কাপড় ময়লা হলে খুলে ফেলা হয় কেন? কাপড়তাে পবিত্রই আছে, নাপাকতাে হয়নি। তাহলে খোলা হয় কেন? এর দুর্গন্ধ মানুষকে বিরক্ত করে তােলে। তাই খুলে ফেলা হয় এবং নতুন পােষাক পরিধান করা হয়। এমনি ময়লা প্লেটে আমরা খাবার খাই না। গ্লাসে তরকারীর ঝােল, চর্বি ইত্যাদি লেগে থাকলে সে গ্লাসে পানি পান করতে ইচ্ছে হয় না। তরকারির ঝােল পবিত্র, গ্লাসটিও পবিত্র । তাহলে পানি পান করতে মন চায় না কেন? পান করে নিন।

না, মন চায় না, গ্লাসটির যে পরিস্থিতি কাছে যেতে ইচ্ছে হচ্ছে না। বিছানার চাদর একদম ময়লা হয়ে গেছে শুতে ইচ্ছে হয় না। কেন চাদরটি পবিত্র ঘুমিয়ে পড়ুন? না, না, বিছানার ময়লা পরিস্থিতি দেখে আমার মন খারাপ হয়ে গেছে। এ বিছানায় শুতে ভাল লাগবে না। বিপরীত দিকে পরিষ্কার পরিচ্ছন্ন পােষাক দেখে প্রফুল্ল হয়ে উঠে মন । তাহলে এবার বুঝে দেখুন বাহিরের প্রভাব ভিতরে কতটুকু প্রতিফলন ঘটায়।

সুন্দর পােষাক দেখে মন খুশি ভাল মাছ-তরকারী দেখে মন খুশি হয়। খাদ্য-খাদক বাহিরে, পােষাক-পরিচ্ছেদ বাহিরে। তবে এগুলাে দেখে ভিতরে খুশী হচ্ছে, তাহলে বুঝা যায় বাহিরের অংশ ভিতরে প্রভাব বিস্তার করে। বাহিরে ঠিক হলে ভিতর ঠিক হয়। বাহির বেঠিক হলে ভিতরে বেঠিক হয়ে যায়।

প্রথমে ভিতর ঠিক হলে পরে বাহির ঠিক হবে এমন বলা ঠিক না, কারণ প্রথমে ঘর বানানাে হয় পরে তাতে ধান, চাল-ডাল, ফার্নিচার রাখা হয়। প্রথমে বাচ্চার আকৃতি সৃষ্টি হয় পরে রূহ দেয়া হয়। প্রথমে আকৃতি ধারণ করে এর পর প্রাণ আসে এর। বিপরীত হয় কি? না, তাহলে বুঝা গেল জাহেরের সাথে বাতেনের বহু গভীর সম্পর্ক। বাতেন কতটুকু শুদ্ধি লাভ করেছে তা জাহেরের দ্বারাই উপলব্ধি করা যাবে। সুতরাং বুঝা গেল জাহের তথা বাহিরাবরণেও সুন্নতের উপস্থিতি একান্ত জরুরি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ