শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

নারায়নগঞ্জ-ময়মনসিংহে কাল থেকে শুরু হচ্ছে তাবলিগের জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে।

তারই অংশ হিসেবে নারায়নগঞ্জে ১১ জেলার আলমী শুরাপন্থী ও ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত জায়গায় ১৮টি জেলার আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হতে যাচ্ছে।

ওলামায়ে কেরাম ও বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইলের আলেম মুরব্বিদের ব্যবস্থাপনায় আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের জোড় ইজতেমায় দেশের সর্বস্তরে আলেম-ওলামারা উপস্থিত থাকবেন।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

নারায়নগঞ্জ জোড়ে যে ১১ জেলার সাথীরা অংশ নেবে- ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা জেলা।

ময়মনসিংহে যে ১৮ জেলার সাথীরা অংশ নেবে- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলা।

উল্লেখ্য, ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা দেয়া হয়। শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ