সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

শোবিজ জগত ছেড়ে দীনের পথে আসার ঘোষণা পাক অভিনেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ১০ বছর ইসলাম নিয়ে গবেষণার পর শোবিজের অন্ধকার জগত ছেড়ে দীনের পথে ফিরে আসার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেতা হামজাহ আলী আব্বাসী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ সিদ্ধান্তের কথা জানান এ অভিনেতা। খবর পাকিস্তান টুডে-এর।

২৩ মিনিটের ভিডিও বার্তায় হামজাহ বলেন, “ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি আমি আমার জীবনের ভিত্তি বানাব আল্লাহ, ইসলাম, মওত ও আখেরাতের ফিকির।”

তিনি বলেন, “আমি এখন থেকে প্রভুর বার্তা দেওয়ার জন্য চলচ্চিত্র ও নাটক তৈরি করব, এগুলিতে কোনও “অনুচিত উপাদান” থাকবে না।”

তিনি আরও ভিডিও তৈরি করে সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণাগুলি সমাধান করার চেষ্টা করবেন। “আমার ভিডিওগুলির বিরোধিতা করুন বা তাদের সমর্থন করুন, তবে আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেন না।” যোগ করেন আব্বাসী।

তিনি আরও বলেন, তার সিদ্ধান্তের পিছনে কোনও গোপন এজেন্ডা নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ