মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিজাব পড়ুয়া মুসলিম নারী খেলোয়াড়দের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলার মাঠে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ স্মরণ রাখে। দর্শনার্থীদের ভালবাসায় সিক্ত হয়।

এমন একটি ঘটনা ঘটেছে জর্ডানে। দর্শকদের এ ঘটনা শিখিয়েছিল, প্রতিটি ধর্মকেই সম্মান করা উচিত, খেলায় বা অন্য কোথাও যেই আপনার সঙ্গী হোক বা প্রতিপক্ষ হোক। সে যে কোনো ধর্মেরই হোক না কেনো।

জর্ডানে ডাব্লুএএফএফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ চলাকালে শাবাব আল আরদান ও আরব অর্থোডক্স ক্লাবের মধ্যে একটি ম্যাচ হয। এ ম্যাচ চলাকালীন, হিজাব পরিধান করে ফুটবল খেলতে মাঠে নেমেছিলো আরবদের একটি নারী ফুটবল দল।

নারীদের দুইদলের খেলা চলাকালে হিজাব পরিধান করা এক নারী খেলোয়ারের হিজাব খুলে গেলে অন্য দলের খেলোয়াররা সঙ্গে সঙ্গে তাকে চারোদিক থেকে ঘিরে ধরে। যেনো তাকে কেউ দেখতে না পায়।

দ্যা ইনকিলাব হিন্দি নিউজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খেলা চলছিলো মাঠে, একজন হিজাবধারী নারী ডিফেন্স থেকে বল ছিনিয়ে নেয়ার সময় তার হিজাব খুুলে যায়। চুল বের হতে শুরু করে। তখনেই সে বসে পড়ে। আর সঙ্গে সঙ্গে অন্য দলের হিজাববিহীন নারী খেলোয়াররা এসে তাকে ঘিরে দাঁড়ায় যেনো তাকে কেউ দেখতে না পারে।

সে সুযোগে তার হিজাব সে ঠিক করে নিতে পারে। এসময় স্টেডিয়ামে উপস্থিত লোকজন করতালি বাজিয়ে এ কাজের জন্য খেলোয়াড়দের প্রশংসা করেন। এ ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

https://twitter.com/i/status/1183755104882778113

দ্যা ইনকিলাব হিন্দি নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ