বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

কারাগারেই পুরো কুরআন মুখস্থ করলেন মাদক পাচারকারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তুরস্কের এক প্রাক্তন মাদক ব্যবসায়ী কারাগারেই সম্পূর্ণ কুরআন হিফয (মুখস্থ) করেছেন। তার নাম আবদুল কাদের জিলানি। পুরো কুরআন হিফয করতে তার সময় লেগেছে মাত্র ১৫ মাস।

তুরস্কের কোনিয়া কারাগারে বন্দি আব্দুল কাদের গিলানি নিজে কুরআন মুখস্থ করেই থেমে থাকেন নি। তিনি কারাগারে বন্দি আরও ১৩ জন কয়েদিকে কুরআন হেফজ করার পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দিয়েছন। যাতে কারাগারে কুরআন হেফজের এ পদ্ধতি চালু থাকে।

আবদুল কাদের জিলানি বলেন, ‘আমাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পরই আমার মনে হয় যে, এ রায়ের মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। আমি কখনও চিন্তাও করিনি যে, একদিন আমি পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হব।’

‘আদালত যেদিন আমার অপরাধের রায় ঘোষণা দেয়, সেদিনই আমি সিদ্ধান্ত গ্রহণ করি কুরআন মুখস্থ করার। এ সিদ্ধান্তকে সফল করতেই আমি কারাকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে পবিত্র কুরআন মুখস্থ করতে পুরোপুরি সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ও আমার ঐকান্তিক ইচ্ছায় পুরো কুরআন মুখস্থ করার স্বপ্ন পূরণ হয়েছে।’ যোগ করেন জিলানি।

সূত্র: ইয়েনি সাফাক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ