বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডায়েটে স্ট্রবেরি রাখার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর, তেমনি এর পুষ্টিগুণও যথেষ্ট। স্ট্রবেরির খোসা থেকে বীজ পুরো ফলেই গুণাগুণে ভরা। হার্টের অসুখ, স্থূলতার মতো নানা সমস্যাতেই স্ট্রবেরি অন্যতম পথ্য হয়ে উঠতে পারে।

পুষ্টিবিদদের মতে, খাদ্য তালিকায় প্রতিদিনই স্ট্রবেরি রাখা উচিত। স্ট্রবেরিকে প্রতিদিন ফল হিসেবে খেলে বা সালাদে মেশালে তার উপকারিতা অনেক। অনেকে পানি ঝরানো টক দইয়ের সাথে এর শাঁস ও বীজ মিশিয়ে খায়, সেটিও উপাদেয়।

ডায়েটে প্রতিদিন স্ট্রবেরি রাখার উপকারিতা: ভিটামিন সি-এর প্রাচুর্য স্ট্রবেরির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া প্রচুর ভিটামিন এ, ফসফরাস ও ম্যাঙ্গানিজের জোগান দেয় এ ফল। তাই শরীরে ভিটামিন সি ও এ-র ঘাটতি মেটাতে ডায়েটে স্ট্রবেরি রোজ রাখতে পারেন।

স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে পানি থাকে। গরমে শরীরে পানি অভাব দূর করতে এই ফল অনেক কার্যকর। স্ট্রবেরির বীজে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। হার্ট ভালো রাখতে ও খারাপ কোলেস্টেরলকে বের করে দিতে কাজে আসে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

স্ট্রবেরির অ্যান্টি অক্সিড্যান্ট ও প্লান্ট কম্পাউন্ড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল খুবই উপকারী। শরীরের ফ্রি র‌্যাডিক্যালসকে বাড়তে দেয় না এই ফল, তাই ক্যান্সারের শঙ্কা কমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ