সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

৭০ বছরের প্রতিবন্ধী বাবা ও তার ছোট্ট মেয়েটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুইলচেয়ার চেপে প্রতিদিন ছোট্ট মেয়েটিকে স্কুলে নিয়ে যান ৭০ বছর বয়সী প্রতিবন্ধী বৃদ্ধ পিতা। সৌদি আরবের শহরতলি আল ইহসা এলাকার ঘটনা এটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি দেখে মুগ্ধ হয়েছে অনেকে।

জানা যায়, ৭০ বছর বয়সি মোহাম্মদ আল আবদ সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় তার পা হারায়। তিনি নিজের মেয়েকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতে তার হুইলচেয়ার ব্যবহার করেন। আবার স্কুল থেকে তাকে বাড়ি নিয়ে আসেন। খবর আল আরাবিয়া ডটনেট-এর।

মোহাম্মদ আল আবদের ছবি তোলেন ফটো সাংবাদিক ফাহাদ মোল্লাম। তিনি গণমাধ্যমকে বলেন, আমি প্রতিবন্ধীদের অবস্থা জানার জন্য আহসান পৌর কাউন্সিলের অন্যান্য সদস্যদের সাথে শিবানী পার্কে গিয়েছিলাম। আমি হঠাৎ রাস্তায় দেখি একজন বৃদ্ধ ছোট্ট একটি মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন তার হুইলচেয়ারের প্যাডেল মেরে মেরে। আমি এ প্রবীণকে দেখে অবাক হই! তাদের ছবি তুলি। আমার এমন অনুভূতি হয়, বর্ণনা করার মত শব্দ আমার কাছে নেই।

মোল্লাম আরো বলেন, নিঃসন্দেহে এ ছবিটি ভালোবাসা, মায়া, মমতা, আদর সোহাগেরই এক নিদর্শন। আমি অবশ্য তাদের অনুমতি নিয়েই ছবিটি তুলেছি।

আল-আরাবিয়া ডটকম অবলম্বনে আবদুল্লাহ তামিম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ