সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ভারতীয় মুসলিমদের কাছে জনপ্রিয় মুখ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক
সাব এডিটর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

সম্প্রতি ভারতে মুসলমানদের অধিকার রক্ষায় যারা মূখ্য ভূমিকা রাখছেন, সাইয়্যেদ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী তাদের অন্যতম। নকশবন্দি, সুন্নি, সুফি ঘরানার প্রভাবশালী এই স্কালার্স বহু ইসলামি বইয়ের লেখক, সম্পাদক। অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের অন্যতম প্রবক্তা।

বহুমুখি সমাজ কল্যাণমূলক কাজে নিরত থাকলেও ভারতে সংখ্যালঘুর অধিকার সুরক্ষায় তিনি খুবই সক্রিয়। ভারতীয় মুসলিমদের কাছে তুমুল জনপ্রিয় নাম সাইয়্যেদ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

জন্ম: ১৯৫৫ সালে ভারতের লোকনৌ জেলায় জন্ম গ্রহণ করেন| তার বাবা মনজুর নোমানী ছিলেন একজন ইসলামি স্কালার্স, লেখক, সাংবাদিক এবং সমাজ সংস্কারক| তার দাদা সুফি হাসান ছিলেন একজন ব্যবসায়ী জমিদার।

নোমানি তার জেলা শহরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে দারুল উলুম নদওয়াতুল উলামা ও দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেন। পরে মদিনা ইউনিভার্সিটি থেকে কুরানিক স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেন।

রাজনৈতিক সক্রিয়তা:

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল কর্তৃক সংখ্যালুঘু অধিকার সুরক্ষায় আয়োজিত ‘দ্বীন বাঁচাও, দস্তুর বাঁচাও’ কর্মসূচির অগ্রণী ভূমিকা করেন। এই কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে তিনি দেশজুড়ে সফর করেন।

মুসলিম ছাড়াও অপরাপর সংখ্যালুঘুর বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলনেও তার সক্রিয়তা উল্লেখযোগ্য।

সকলকে আপন করার এইগুণ রাজনীতিতে তার প্লাস পয়েন্ট হবে বলে অনেকে মনে করেন। তিনি ‘কিয়া আব ভি নেহি জাগোগে’র লেখক এবং বহুল প্রচারিত পত্রিকা মাসিক ‘আল ফুরকানের’ সম্পাদক। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ