শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি করায় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলমান ও ইসলাম নিয়ে কটূক্তি করায় সুমন দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে কাপাসিয়া থানার পুলিশ।

গতকাল শনিবার সকালে কাপাসিয়া বাজারের উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে।

জানা যায়, সুমন দাস কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের ঋষি পাড়ার রুহি দাসের ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি সুমন দাস তার ‘সুমন কাপাসিয়া’ ফেসবুক ভেরিফাইড আইডিতে মুসলমান ও ইসলাম নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষুব্ধ হন। শনিবার সকালে সুমন দাস কাপাসিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান সুমন টেলিকমে আসার পর উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মুহা. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ