বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফিলিস্তিন যুদ্ধ গিয়ে ২৮ বছর পর ফিরছেন বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধে মজলুম ফিলিস্তিনি মুসলিমদের সহযোগিতার জন্য আশির দশকে দেশ ছাড়া একজন বাংলাদেশি ২৮ বছর পর লেবানন থেকে দেশে ফিরছেন।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাচাই-বাছাইয়ের পর আবু সামা নামের ওই বাংলাদেশিকে তার জেলা মৌলভীবাজারে ফিরতে ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছেন তারা। দূতাবাসের পক্ষ থেকে তাকে একটি বিমান টিকেটও দেওয়া হয়েছে।

“টিকেট নিতে আজকে উনি এসেছিলেন। রোববার বিকালে দেশের উদ্দেশে লেবানন ছাড়বেন তিনি।”

রাষ্ট্রদূত গত মাসে ‘বিশেষ ব্যবস্থায়’ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দেওয়ার উদ্যোগ নিলে দূতাবাসে যোগাযোগ করেন সামা। আগামী নভেম্বর ও ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় দফায় এই সুযোগ পাবেন সেখানকার অবৈধ বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিন যুদ্ধের জন্য আশির দশকে প্রথম দেশ ছাড়েন আবু সামা। ছয় বা সাত বছর পর দেশে ফেরেন তিনি। এরপর আবার এসে আর কখনও দেশে যাননি।

এক ফেইসবুক পোস্টে রাষ্ট্রদূত লিখেছেন, তিনি ওই ব্যক্তির অনুভূতি বুঝতে চেয়েছিলেন।

‍‌‘তিনি শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন। কিছু বলতে পারছিলেন না। আবু সামার আট সন্তান, তাদের পাঁচজন মেয়ে।’

এখন তাদের কাউকে কাউকে চেনেন তিনি। তার সব সন্তানই বিবাহিত। জীবিকার সন্ধানে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন তারা।

দুই বছর পর সত্তর বছরে পা দেবেন এই ফিলিস্তিনিদের হয়ে লড়াই করা বাংলাদেশি। আব্দুল মোতালেব সরকার বলেন, তার বাকি জীবন পরিবার পরিজনদের সঙ্গে সুখে ও শান্তিতে কাটুক- এ কামনা করছি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fabdul.sarker.353%2Fposts%2F2949048068653720&width=500" width="500" height="860" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ