বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

বিষাক্ত মাছির প্রভাবে যে গ্রামের মানুষ, পশু সবাই অন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এমন একটি গ্রাম। যে গ্রামের মানুষ এবং পশু সকলেও অন্ধ। কিন্তু এর পেছনের রহস্য কী।

গ্রামটির নাম টিলটেপেক। মেক্সিকোর ঘন অরণ্যের মধ্যে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামেই থাকেন শ’তিনেক জাপোটেক জাতির মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, এই গ্রামের প্রতিটি মানুষ দৃষ্টিহীন। শুধু তাই নয়, দৃষ্টিহীন গ্রামের পোষ্যরাও!

এ গ্রামেই রয়েছে লাবজুয়েলা নামে একটি গাছ। এটাকে অভিশপ্ত মনে করেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয় ওই লাবজুয়েলা গাছই।

এমনও দাবি করা হয়, এই গ্রামে যেসব বাচ্চা জন্মায় শুরুতে আর পাঁচটা নবজাতকের মতোই সুস্থ-সবল হয়। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তারা।

কেন ওই গ্রামের মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন তা নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা তদন্ত শুরু করে। লাবজুয়েলা গাছের যে গল্প গ্রাম জুড়ে ছড়িয়ে আছে তা নিয়েও তদন্ত করে তারা। কিন্তু দেখা যায়, ওই গাছের সঙ্গে এদের দৃষ্টিহীনতার কোনো সম্পর্কই নেই!

বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, এই ঘন অরণ্যে ‘ব্ল্যাক ফ্লাই’ নামে বিষাক্ত মাছি রয়েছে। যা টিলটেপেক গ্রামেও প্রচুর সংখ্যায় দেখা যায়। এই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ে। যার কারণেই শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।

মেক্সিকো সরকার যখন এই গ্রাম সম্পর্কে জানতে পারে তখন তাদের অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা অন্ধত্ব বরণ করলেও গ্রাম ছাড়তে রাজি হননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ