বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফিলিস্তিনি মুসলিম নারীকে প্রকাশ্যে হত্যা করল ইসরায়েলি সেনারা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফিলিস্তিনের পশ্চিম তীরে  ফিলিস্তিনি এক মুসলিম নারীকে প্রকাশ্যে হত্যা করেছে দখলদালদার ইসরায়েলি সেনাবাহিনী । হিজাব পরিহিতা ৫০ বছর বয়সী ওই নারীকে একের পর এক গুলি চালিয়ে হত্যা করেছে ইহুদিবাদী অবৈধ দেশটির সেনাবাহিনীর কয়েকজন সদস্য।

আজ বুধবার সকালে একটি চেকপয়েন্টে এই ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

আল জাজিরা ও আল কুদস আরবি ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা বোরকা পরা এক ফিলিস্তিনি মুসলিম নারীকে গুলি ছুড়ছে এক নিরাপত্তারক্ষী। সেখানে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাদের সবার হাতেই ভারী অস্ত্র ছিল। তারা ওই নারীর দিকে এগিয়ে যাচ্ছিলেন আর তাদের হাতে বন্দুক তাক করা ছিল।

এদিকে গুলি লাগার পরেই রাস্তায় পড়ে যান ওই নারী। সে সময় তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। একজন নিরাপত্তারক্ষী এগিয়ে গিয়ে ওই বস্তুটি লাথি মেরে দূরে সরিয়ে দেন। ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই ফিলিস্তিনি নারী ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিলেন। তবে এখন পর্যন্ত ইসরায়েলের এই দাবির সত্যতা সম্পর্কে  নিশ্চিত  হওয়া যায়নি ।

https://www.facebook.com/alqudsnewspaper/videos/457122058348029/?t=16

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ