সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আল্লাহর ৯৯ নাম নিয়ে মোহাম্মদপুরে তৈরি হলো 'দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মিত হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। স্তম্ভটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু’। এই প্রথম বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত স্তম্ভ নিমার্ণ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জমান রাজিবের উদ্যোগে নির্মিত স্তম্ভটি খুব শিগগির উদ্বোধন করা হবে।

রায়েরবাজারে দেশের সর্ববৃহৎ কবরস্থান নির্মাণ করে দেয়ায় মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহারস্বরূপ এই স্তম্ভটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন কাউন্সিলর তারেকুজ্জমান রাজিব।

নির্মিত স্তম্ভটির বিষয়টিকে স্বাগত জানিয়ে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে। দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি আরব দেশে সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহ নাম লেখা থাকে। এ থেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়। এ ছাড়া কাউন্সিলর রাজিব শিয়া মসজিদ সংলগ্ন চৌরাস্তায় আরেকটি স্তম্ভ নিমার্ণ করেন। যার নাম দিয়েছিলেন ‘দ্য গ্লোরি অব নামিরা’।

তিনি প্রথমবারের মতো ইসলাম ধর্ম প্রধান দেশে ধর্মীয় চিন্তা ভাবনা থেকে এমন একটা স্তম্ভ নির্মাণ করেছেন। এটি আমাদের মুগ্ধ করেছে।

এই বিষয়ে কাউন্সিলর রাজিব বলেন, মোহাম্মদপুর ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম নাম। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, আমি এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে পারছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ