বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সৌদি কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ শিহাব উল্লাহ দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) দ্বিতীয় হয়েছে বাংলাদেশের শিশু হাফেজ শিহাব উল্লাহ।

পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল।

শিহাব উল্লাহ ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

কাবা শরিফ মসজিদের নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আলশেখ, মক্কার হারাম শরিফের সিনিয়র ইমাম ড. শেখ আব্দুর রহমান আল সুদাইস এ সময় উপস্থিত ছিলেন।

[caption id="" align="alignnone" width="700"]a ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে হাফেজ শিহাব[/caption]

১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

এ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মক্কার মেয়র ও সৌদি আরবের ধর্মমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভবিষ্যতে বাংলাদেশও এ রকম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করবে।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ