শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

ফেসবুকের নতুন মেসেজিং এ্যাপ 'থ্রেড'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিকট বন্ধুদের সঙ্গে আরও বেশি তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে নতুন আরেকটি মেসেজিং এ্যাপ বানাচ্ছে ফেসবুক। ফেসবুকের ছবি শেয়ারিং এ্যাপ ইনস্টাগ্রামের সহায়ক এ্যাপ হিসেবে আনা হবে থ্রেডস নামের এই মেসেঞ্জারটি। খবরটি জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের সঙ্গে গ্রাহকের ‘অবস্থান, গতি এবং ব্যাটারি লাইফ’ শেয়ার করবে থ্রেডস। এর পাশাপাশি ছবি এবং টেক্সটের মতো অন্যান্য সামাজিক মাধ্যমের পোস্টও শেয়ার করা যাবে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের ‘নিকট বন্ধুদের’ সঙ্গে ব্যবহারের জন্যই আনা হচ্ছে এ্যাপটি। বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে এটির পরীক্ষা চালানো হচ্ছে। কবে নাগাদ ইনস্টাগ্রামে থ্রেডস এ্যাপটি আনা হবে তা নিশ্চিত করে বলা হয়নি। এ বিষয়ে কোন মন্তব্যও করেনি ফেসবুক।

চলতি বছরের শুরুতেই স্ন্যাপচ্যাটের মতো ক্যামেরা-ফার্স্ট এ্যাপ ডিরেক্টে সমর্থন বন্ধ করেছে ফেসবুক। ২০১৭ সালে ডিরেক্ট নামের উন্মুক্ত করার পর চিলি, ইসরাইল, ইতালি, পর্তুগাল, তুরস্ক এবং উরুগুয়েতে এটির পরীক্ষা চালানো হয়। বিশ্বজুড়ে এ্যাপটি উন্মুক্ত করার আগেই চলতি বছরের শুরুতে এটি বাতিল করে ফেসবুক।

এ বছরের জানুয়ারিতে ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, হোয়াটসএ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামকে একত্রিত করা হবে। এর মাধ্যমে এ্যাপ পরিবর্তন না করেই এক এ্যাপ থেকে অন্য এ্যাপে বার্তা আদান প্রদান করতে পারবেন গ্রাহক।

এই প্রকল্পের মাধ্যমে এ্যাপগুলো আলাদা থাকলেও এগুলোকে একটি মেসেজিং প্ল্যাটফর্ম বা প্রটোকলের আওতায় আনা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ