সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মুদ্রা বা টাকার জীবাণু থেকে বাঁচার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুদ্রা বা টাকায় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হাতে লেগে আমাদের পেটে গিয়ে অসুখ হওয়া স্বাভাবিক। গবেষকরা বলছেন, যেসব জায়গায় টাকার লেনদেন বেশি হয় বাজারে সেখানে নোট বা ৪৫. কয়েনে ব্যাকটেরিয়া পেয়েছেন তারা।

সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগ থেকে  এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী নিশাত তাসনিম প্রায় ছয়মাস টাকা ও কয়েনের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছেন।

ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী নিশাত তাসনিমের এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন।

অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, নোট বা কয়েন হাতে নেয়ার পর হাত না ধুয়ে খাবার খেলে ব্যাকটেরিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে। তাই খাওয়া আগে অবশ্যই হাত ধুয়ে নিন।

যথাযথভাবে হাত না ধুয়ে খাবার খেলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়াসহ নানা সমস্যা হতে পারে। এমনকি খুব বেশি মাত্রায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে পরিপাকতন্ত্রের আরো নানা ধরণের রোগ হওয়ার আশংকা থেকে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ