বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মেথি চায়ের যত গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: সকালে খালি পেটে মেথি চা খেলে হজম ক্ষমতা বাড়ে। ইনসুলিনের কার্যক্ষমতা এবং পরিমাণ বাড়িয়ে দেয় মেথি চা। ফলে প্রতিদিন এ চায়ে চুমুক দেয়া মানেই সুগার দূরে থাকবে আপনার থেকে।

সকালে খালি পেটে এক কাপ মেথি চা মানেই হজম ক্ষমতা বেড়ে যাওয়া। একই সঙ্গে ঝরবে মেদও। মেথিতে থাকা বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করে হজমের যাবতীয় সমস্যা। একই সঙ্গে মেথিতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে দ্রুত হজম হয়।

প্রতিদিন সকালে মেথি চা পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আর তাতে ধমনী ও শিরার চর্বি থাকতে পারে না। এতে রক্ত চলাচল ভালো হয়। ভালো থাকে হার্ট।

যেভাবে বানাবেন মেথি চা: এক চা চামচ মেথি গুঁড়া করে নিন। এক কাপ ফুটন্ত গরম পানিতে গুঁড়া করা মেথি মিশিয়ে দিন। এক চা চামচ মধু অথবা তুলসি পাতাও মেশাতে পারেন। সব উপকরণ দিয়ে মিনিট তিনেক ভিজিয়ে রাখুন। ছেঁকে পান করুন স্বাস্থ্যকর মেথি চা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ