বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইতিহাস কোলে ঐতিহাসিক খান মুহাম্মদ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মসজিদের শহর ঢাকায় ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে রয়েছে ‘লালবাগ কেল্লা মসজিদ’। লালবাগ কেল্লা থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে অবস্থিত একটি প্রাচীন নিদর্শন, যা ‘খান মুহাম্মদ মৃধা মসজিদ’। ইসলামি ইতিহাস কোলে নিয়ে আজ দাঁড়িয়ে আছে এ মসজিদটি।

ধারণা করা হয়, ১৭০৪-১৭০৫ খ্রিস্টাব্দে খান মুহাম্মদ মৃধা নামের ব্যক্তি এই মসজিদের পরিকল্পনা ও স্থাপন করেন। এর নকশা অনেকটা লালবাগ কেল্লার মতো এবং রং লাল।

সুসজ্জিত বাগানবিশিষ্ট এই মসজিদের রয়েছে তিনটি বড় গম্বুজ ও চারটি ছোট গম্বুজ। মসজিদটির উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য ৩৮.১০ মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য ২৮.৯৬ মিটার। এর উচ্চতা নিচ থেকে ওপর পর্যন্ত ৫.১৮ মিটার।

দ্বিতলবিশিষ্ট এই মসজিদে এখনো মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। শুধু দ্বিতীয় তলাতেই নামাজ পড়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এই মসজিদ দেখতে আসেন।

লালবাগ কেল্লায় আসা বিদেশি পর্যটকের অনেকেই খান মুহাম্মদ মৃধা মসজিদটিও দর্শন করে যান। চাইলে আপনিও একবার এই ঐতিহ্যবাহী মসজিদ দেখে আসতে পারেন। তো, চলুন না রোজায় দেখে আসি খান মুহাম্মদ মৃধার প্রাচীন মসজিদটি।

যেভাবে যাবেন
ঢাকার শাহবাগ থেকে রিকশাযোগে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পলাশীর মোড় দিয়ে লালবাগ কেল্লা, তার পরেই খান মুহাম্মদ মসজিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ