মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সহজেই তৈরি করুন মুখরোচক কিমা পরোটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: হাতের নাগালের জিনিস দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন মুখরোচক কিমা পরোটা। বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে এটি হতে পারে চমৎকার পদ। চিকেন কিংবা বিফ- যেকোনো কিমা দিয়েই তৈরি করতে পারবেন এই পরোটা।

আসুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন মজাদার কিমা পরোটা।

উপকরণ: চিকেন/বিফ কিমা, ঘি, আদাবাটা, আটা, লেবুর রস, দুধ, গোলমরিচ গুঁড়া , কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি। লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালি: প্রথমে একটি পাত্রে পরিমাণমতো আটা, দুধ, লবণ ও পানি দিয়ে ভালোভাবে ময়ান তৈরি করে রাখুন। তারপর ঘণ্টা খানেক পরিমাণমতো তেল দিয়ে মেখে রাখুন।

এরপর কিমা ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও লেবুর রস দিয়ে ১-২ ঘণ্টা রাখুন। পরে পরিমাণমতো তেলে কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে কিমা ভাজতে থাকুন।

কিমা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার ময়ান করা আটা দিয়ে লেচি কেটে রুটি গড়ে নিন।তারপর রুটির ওপর কিমার পুর ছড়িয়ে আরেকখানা রুটি চাপিয়ে হালকা বেলে পরোটা তৈরি করুন। এরপর ঘি দিয়ে পরোটা এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

রান্না ও খাবারের পুষ্টিগুন সম্পর্কে জানতে পড়ুন রান্না খাদ্য পুষ্টি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ