সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাহফুজ আলমের নতুন নাশীদ 'নাতে রাসুল সাল্লাল্লাহ' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান


"তুমি এসেছিলে বলে আগুনের দিন
ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন
মানুষে মানুষে হলো প্রিতির মিলন
দুনিয়া পেয়েছে নবী তোমার মতন
তুমি ছাড়া আলোকের হত না ভুবন
নাতে রাসুল সাল্লাল্লাহ
মুহাম্মাদরা সুলুল্লাহ"

নবী প্রেমের এই কথাগুলো জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব-এর শিল্পী মাহফুজ আলমের গাওয়া নতুন নাশীদ 'নাতে রাসুল সাল্লাল্লাহ'র।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০ টায় কলরবের  ইউটিউব চ্যানেল হলি টিউনে প্রকাশ পায় নাশিদটি ।

ইতোমধ্যে ৪৫ হাজার দর্শক-শ্রোতা দেখেছেন এ নাশিদটি। নবী প্রেমের কথামালায় লিখিত চমৎকার এ নাশিদের ভিডিও ধারণ করা হয়েছে পূণ্যভুমি মক্কা ও মাদিনায়।

'নাতে রাসুল সাল্লাল্লাহ’র কথা এবং সুর করেছেন গীতিকার আহমাদ আব্দুল্লাহ।

চমৎকার ভিডিও সম্বলিত এই নাশীদে শিল্পীর কণ্ঠে সুনিপুভাবে ফুটে এসেছে সারকারে দু'আলম মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহিস সালাম এর আগমনের সময়ের অবস্থার চিত্রগুলো।

দরদমাখা সুরে সুরে  পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনে অন্ধকার দুনিয়া আলোয়ে রুপান্তরিত হওয়ার অবস্থাগুলো তুলে ধরা হয়েছে। মানুষের মানুষে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হওয়া এবং দুঃসময় সুসময়ে পরিনত হওয়ার সেই সময়কার চিত্রগুলো চিত্রিত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ