সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

কাশ্মির ইস্যুতে আফ্রিদির পর মুখ খুললেন পাক ক্রিকেট অধিনায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহিদ আফ্রিদির পরে কাশ্মীর প্রসঙ্গে এ বারে মুখ খুললেন বর্তমান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। গোটা পাকিস্তান কাশ্মীরি ভাইদের পাশে আছে, সোমবার ঈদ শেষে এমনটাই বললেন সরফরাজ আহমেদ।

তিনি বলেন ‘কাশ্মীরিদের দুঃখ-দুর্দশা আমরা যেন একসঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সর্বশক্তিমান আল্লা যেন তাঁদের সাহায্য করেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ ও ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের কিছু পরেই টুইট করে এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

বিনা প্ররোচনায় কাশ্মীরে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয় বলে উল্লেখ করেন আফ্রিদি। রাষ্ট্রপুঞ্জের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি তুলে ধরার আর্জিও জানান।

আরএম/