শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

হাজিদের সেবায় সৌদি নারীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ পালনে সৌদি আরবে অবস্তান করছেন ২০ লক্ষাধিক হাজি। তাদের সেবায় নিয়োজিত রয়েছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক নারী-পুরুষ।

সৌদি পিস অ্যান্ড রেসকিউ সার্চ অ্যান্ড রেসকিউ টিম নামের একটি সংগঠনের ব্যানারে হাজার হাজার হজযাত্রীকে স্বাস্থ্য সেবা প্রদারন করছে সৌদি নারীরা।

সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য মতে, সৌদি পিস সার্চ অ্যান্ড রেসকিউ টিম সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক  স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।  দীর্ঘদিন ধরে সংগঠনটি এতিমদের সহায়তার পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য ও হজযাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।

গতকাল পবিত্র নগরী মক্কার অদূরে আরাফাহ’র ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজীরা মিনায় অবস্থান করে পশু কুরবানিসহ হজের অন্য কার্যাদি সম্পাদন করেছেন।

আরএম/