সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কাশ্মীরে বিক্ষোভের আলোচিত সেই ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে দেশটির সরকার। এর প্রতিবাদে রাজধানী শ্রীনগরে শুক্রবার (৯ আগস্ট) হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ভারত সরকার এমন দাবি অস্বীকার করলেও বিবিসি বিক্ষোভের ভিডিও প্রকাশ করেছে।

বিবিসির প্রকাশ করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সড়কে মানুষ বিক্ষোভ করছেন। সেখানে বিক্ষোভাকারীদের ওপর কাঁদানে গ্যাস ও ছররা গুলি ছুড়ছে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে প্রতিহত করার চেষ্টা করছেন। কিন্তু বিক্ষোভ দমনের চেষ্টা করে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদকদের প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত শুক্রবার জুমার নামাজের জন্য কারফিউ কিছুটা শিথিল করার সুযোগে, মাত্র আধঘণ্টার মধ্যেই শ্রীনগরের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। সেই বিক্ষোভের ভিডিও গতকাল বিবিসির হাতে আসে।

বিবিসি বলছে, ওই ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষের সেই বিক্ষোভে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান উঠছে। ওই বিক্ষোভে পুলিশ কাদানে গ্যাস ও ছররা গুলি নিক্ষেপ করে, যাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।

বিবিসির সংবাদদাতা রিয়াজ মাসরুর শ্রীনগর থেকে ভিডিওটি পাঠিয়েছেন। এতে দেখা গেছে, শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার মানুষের প্রতিবাদ-বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের কারও হাতে কালো কিংবা সবুজের ওপরে চাঁদ-তারা আঁকানো পতাকা, কারও হাতে ‘উই ওয়ান্ট ফ্রিডম’ লেখা প্ল্যাকার্ড।

তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার এক টুইট বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, কাশ্মীরে প্রায় দশ হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন। এ খবর মিথ্যা বলে দাবি করেছে দেশটির সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ