শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

আমরাও কি সৌদির সঙ্গে মিলিয়ে আরাফার দিনের রোজা রাখব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশিদ আহমদ কাসেমি

অনেকে এ প্রশ্ন করে থাকেন, হাদিসে রাসূল সা. ইয়াওমে আরাফা তথা আরাফার দিন রোজা রাখারা জন্য বলেছেন৷ অর্থৎ যেদিন হাজি সাগেবগণ আরাফারা ময়দানে উকুফ (তথা অবস্থান) করবে সেদিন রোজা রাখবে৷ সুতরাং যারা ইয়াওমে আরাফা থেকে ৯ তারিখ উদ্দেশ্য বলে ব্যখা করে থাকে তাদের কথা সঠিক নয়৷

ইয়াওমে আরাফা অর্থ ৯ জিলহজ্ব এটি সঠিক ব্যাখ্যা৷ কারণ এই রোজা আরাফা বা উকুফে আরাফার আমল নয়। বরং তা ঐ তারিখের আমল। ইয়াওমে আরাফা হচ্ছে ঐ তারিখের (নয়ে যিলহজ্বের) পারিভাষিক নাম৷

যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ রুকন হজের প্রধান রুকন উকূফে আরাফা ঐ স্থানের তারিখ হিসেবে ৯ যিলহজ্ব আদায় করা হয় । তাই এই তারিখের নাম হয়ে গেছে ইয়াওমে আরাফাহ।

এ কারণে যেসব আমল আরাফা বা উকূফে আরাফার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট, সেগুলোকেও ইয়াওমে আরাফার আমল হিসেবে উল্লেখ করা হয়েছে।

উদ্দেশ্য ৯ তারিখ বা ঈদের আগের দিন আমলটি করতে হবে। এ প্রয়োগের কারণে (৯ জিলহজ কে ইয়াওমে আরাফা বলা) আরাফা ও তার নিকটবর্তী এলাকায় তো কোনো বিভ্রান্তি হয় না, কিন্তু দূরত্বের কারণে ঐ এলাকার সাথে যেসব এলাকার তারিখের পার্থক্য হয়, সেখানে যারা এই প্রয়োগের সঠিক অর্থ সম্পর্কে অবগত নয় তাদের বিভ্রান্তি ঘটে। যেমনটা উপরের প্রশ্নে উল্লেখ করা হয়েছে।

এ প্রয়োগের (ইয়াওমে আরাফা অর্থ ৯ যিলহজ্ব) আরও একটি দৃষ্টান্ত তাকবিরে তাশরিক। এটি আরাফা বা উকুফে আরাফার বিশেষ আমল নয়। এটি ৯ যিলহজ্ব ফজর থেকে শুরু হয়, অথচ যে দলিল দ্বারা ৯ তারিখ থেকে তাকবীরে তাশরীক শুরু হওয়া প্রমাণিত তাতেও ইয়াওমে আরাফা শব্দ আছে।
যেমন— عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة، إلي صلاة العصر من آخر أيام التشريق، ويكبر بعد العصر.

অর্থঃ হযরত আলী রাযি. আরাফার দিন ফজরের পর থেকে তাকবীরে তাশরীক শুরু করতেন, এবং শেষ করতেন আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ ১৩ যিলহজ্ব আসরের পর পর্যন্ত৷ সূত্র: মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, হাদিস নং ৫৬৭৭)

এখানেও কি আরাফার দিন অর্থ ৯ জিলহজ্ব করা ভুল?

দ্বিতীয়ত: গোটা মুসলিম উম্মাহর ইজমা (ঐক্যমত্য) আছে যে, ইয়াওমে আরাফার পরের দিনটিই ইয়াওমে নহর তথা কুরবানীর পশু জবেহ করার দিন। এটি প্রমাণ করে ইয়াওমে আরাফা একটি তারিখের নাম আর তা হচ্ছে ৯ জিলহজ, যেমন, ইয়াওমে নহর একটি তারিখের নাম আর তা হচ্ছে ১০ জিলহজ্ব।

কোন এলাকার অধিবাসীরা যদি ঐ এলাকার তারিখ অনুযায়ী ইয়াওমে নহরের অর্থ ১০ জিলহজ্ব ধরে ইয়াওমে আরাফার এমন কোন অর্থ করেন যা দ্বারা সেখানের তারিখ অনুযায়ী তা হয়ে যায় ৮ জিলহজ্ব তাহলে সেটা হবে এক উদ্ভট, হাস্যকর ও ইজমা বিরোধী কথা৷

কারণ ইয়াওমে আরাফা ও ইয়াওমে নহরেরর মাঝে আরেকটি দিন স্বীকার করে নেয়া এজমার সরাসরি বিরোধী। আল্লাহ সবাইকে বিষয়টা ভালোভাবে বুঝার তাওফীক দান করুন৷ আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ