শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ডেঙ্গুর চেয়েও ভয়াবহ মশাবাহিত রোগের সন্ধান, সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে যখন মশাবাহিত রোগ ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মশাবাহিত নতুন এক রোগ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অরেঞ্জ কাউন্টির ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তর এই ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই) নামে ওই মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্কতা জানায়।

ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষাধীন অবস্থায় থাকা বেশ কয়েকটি মুরগির ওপর পরীক্ষা চালিয়ে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা সংক্রামিত মশার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে মানুষের মস্তিষ্ক সংক্রমিত হতে এবং ফুলে যেতে পারে।

অরেঞ্জ কাউন্টিতে পরীক্ষাধীন মুরগির মাংস পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ‘মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ার’ সতর্কতা দেয়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানুষের মধ্যে ইইই ভাইরাস পাওয়া গেলেও এই রোগ মারাত্মক হতে পারে।

সিডিসি জানায়, এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের প্রায় এক-তৃতীয়াংশই মারা যায়। আর যারা বেঁচে থাকেন তাদের অনেকেরই সারা জীবন স্নায়ুতান্ত্রিক বা স্নায়বিক সমস্যা নিয়ে বাঁচতে হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ