সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

লাইট বন্ধ করে অন্ধকারে নামাজ পড়ার হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: সিজদার স্থান দেখতে অসুবিধা হবে না, এমতাবস্থায় লাইট বন্ধ করে ফজরের জামাত আদায় করা করা দোষণীয় কি?

উত্তর: অন্ধকারের মধ্যে নামাজ পড়া সহিহ আছে। সিজদার জায়গার দিকে নজর রাখা সুন্নাত। কিন্তু তার জন্য ঐ জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা জরুরি নয়।

তবে জামাতে নামাজ পড়ার সময় কাতার সােজা করার জন্য রাত্রে আলাের প্রয়ােজন। কাতার সােজা করার পর আর আলাের প্রয়ােজন নেই। সুতরাং কাতার সােজা করতে যদি কোন প্রকার অসুবিধা না হয়, তাহলে লাইট বন্ধ করে ফজরের জামাত আদায় করতে কোন অসুবিধা নেই। [প্রমাণঃ শামী ১:৪৭৭পৃঃ]

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর-ঢাকা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ