বেলায়েত হুসাইন ♦
শায়েখ সালমান আল আওদাহ। পুরো নাম সালমান বিন ফাহাদ বিন আব্দুল্লাহ আল আওদাহ। সৌদি আরবের বিশিষ্ট একজন আলেমে দীন। সৌদির কাসিম প্রদেশের বুরাইদাহ নগরীর পশ্চিমাঞ্চলের ছোট্ট গ্রাম আল বাসারে ১৯৫৬ সালের ১৪ সেপ্টেম্বর সম্ভ্রান্ত এক পরিবারে তার জন্ম। একাধারে তিনি একজন লেখক, ধর্মপ্রচারক, প্রফেসর, ইসলামি চিন্তাবিদ এবং টিভি উপস্থাপক।
শৈশব ও শিক্ষাজীবন
শায়েখ সালমান আল আওদাহর শৈশবের দিনগুলি কাটে মাতৃভূমি বাসার গ্রামে। পড়াশোনার বয়স হলে কাসিম প্রদেশের বুরাইদাহতে চলে আসেন তিনি।
তার প্রাতিষ্ঠানিক পড়ালেখার শুরু এখানেই। বুরাইদাহতে এসে একটি বিদ্যালয়ে ছয় বছর শিক্ষার্জন করেন। অতঃপর ইলমেদীনের গভীর জ্ঞান লাভের জন্য তরুণ সালমান আল আওদাহ তৎকালীন সৌদিআরবের কয়েকজন বিখ্যাত স্কলারের সান্নিধ্যে চলে আসেন।
শায়েখ আব্দুল আজিজ বিন বাজ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ বিন জাবরিন এবং শায়েখ সালেহ আল বালেহি তাদের অন্যতম।
সালমান আল আওদাহ সর্বপ্রথম কুরআনে কারিমের হিফজ সম্পন্ন করেন। পরে একেক করে ইসলামের বাকি তিনটি মৌলিক বিষয়-সুন্নাহ,ইজমা ও কিয়াস-এর দিকে মনোনিবেশ করেন।
তাওহিদ এবং আকিদার বিষয়ের ইলম অর্জন শেষ করে সালমান আল আওদাহ মনোযোগী হন ইসলামের মৌলিক ও শাখাগত আরো বিভিন্ন বিষয়ের প্রতি। হাদিস শরিফের মৌলিকগ্রন্থ নুখবাতুল ফিকার, ইসলামের বিধিবিধানের প্রামাণিক গ্রন্থ বুলুগুল মারাম,সহিহ মুসলিমের উপর লিখিত হাফেজ আল মুনজিরির মুখতাসারসহ ইসলামি এবং জাহেলীযুগের শতশত শের-আশআর (কবিতা) তিনি মুখস্ত করেন শিক্ষাজীবনেই।
প্রখ্যাত এই দায়ি উচ্চতর শিক্ষার্জন করেন কাসিম প্রদেশের একটি মহাবিদ্যালয়ে। এবং এই প্রতিষ্ঠানের শরিয়ত অনুষদ থেকে উসূলুদ্দিন (ইসলামের মৌলিকতা) এর উপরে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এখানে পড়াশোনা শেষ করে যোগ দেন বুরাইদাহর সেই ছোটবেলার শিক্ষাপ্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক রূপে।
কিছুদিন পরে শিক্ষকতা ছেড়ে আবার তিনি ফিরে আসেন কাসিম প্রদেশের মহাবিদ্যালয়টিতে এবং এখানে লেকচারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। কয়েকবছর শরিয়ত বিভাগের উসূলুদ দীন অনুষদের উস্তাদ হিসেবে দায়িত্বপালন করেন সালমান আল আওদাহ।
এদিকে লেখাপড়াও চালিয়ে যান তিনি। প্রবাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং বুলুগুল মারামের পবিত্রতা অধ্যায়ের উপর ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। এর পাশাপাশি দীনের দাওয়াতও চালিয়ে যান সুন্নি মতাদর্শের এই আলেম।
আশি এবং নব্বয়ের দশকে শায়েখ সালমান আল আওদাহ সৌদি জনগণের নিকট ধর্মীয় জাগরণের বিশিষ্ট স্কলার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হন। এ সময়à§