আবদুল্লাহ তামিম ♦
এ বছরের হজের জন্য কাবা শরিফ পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। কাবা শরিফের গিলাফের দায়িত্বে থাকা রিয়াসাহ আল হারামাইন এ তথ্য নিশ্চিত করেছে।
আরব নিউজের বরাতে জানা যায়, আজ শুক্রবার পবিত্র কাবার চারপাশে আবৃত কালো গিলাফ নতুন বছরের হজের জন্য প্রস্তুত করতে কাবা শরিফ ৩মিটার পর্যন্ত উন্মচিত করা হয়েছে। সাদা কাপড় দিয়ে আবৃত করে তাতে নতুন গিলাফ পরিধান করানো হয়েছে।

হজ মৌসুমের পূর্বে প্রতি বছর কিসওয়া বা কাবার গিলাফ পাল্টানো হয়। গিলাফ পাল্টানোর কারণ, কিছু হাজি কাবা তাওয়াফ কালে গিলাফ ধরে টানতে থাকে। এতে গিলাফ ক্ষতিগ্রস্থ হয়। তাই প্রতিবছর এ গিলাফ পরিবর্তন করা হয়।

দুই পবিত্র মসজিদের দায়িত্বশীল আহমদ বিন মুহাম্মদ আল-মনসুরী জানান, এ গিলাফ নির্মাণ ও টানানোর জন্য প্রায় ৫০ জন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞ তত্ত্বাবধান করেন।


তিনি আরো বলেন, অনেকের ভুল ধারণা থেকে কাবার গিলাফ ছিড়ে নিয়ে যায়, এজন্য গিলাফ ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তাই আমরা প্রতি হজের মৌসুমের পূর্বে এটি পরিবর্তণ করি।

আল-মনসুরী আরো বলেন, হজ মৌসুম শেষ হওয়ার পর মূল গিলাফ আবারো খুলে দেয়া হবে।
সূত্র: আরব নিউজ
কাবার গিলাফ
কাবা শরীফের গিলাফ একটি বস্ত্রখণ্ড যা দ্বারা কাবাকে আচ্ছাদিত করে রাখা হয়। বর্তমানে গিলাফ কালো রেশমী কাপড় নির্মিত, যার ওপর স্বর্ণ দিয়ে লেখা থাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ’, ‘আল্লাহু জাল্লে জালালুহু’, ‘সুবহানাল্লাহু ওয়া বেহামদিহি, সুবহানাল্লাহিল আযিম’ এবং ‘ইয়া হান্নান, ইয়া মান্নান’। ১৪ মিটার দীর্ঘ এবং ৯৫ সেমি প্রস্থবিশিষ্ট ৪১ খণ্ড বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়।
চার কোণায় সুরা ইখলাস স্বর্ণসূত্রে বৃত্তাকারে উৎকীর্ণ করা হয়। রেশমী কাপড়টির নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমী কাপড়ের ওজন ৬৭০ কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন à