সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বৃহস্পতিবার রহস্য খুলবেন সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের গত ৩ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ভিডিও পোস্ট করেছিলেন সোহেল তাজ। সেখানে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছেন। ভিডিওটিতে বিস্তারিত আর কিছু না থাকায় প্রশ্ন উঠেছিল কী করতে চাচ্ছেন সোহেল তাজ।

২১ সেকেন্ডের ওই টিজারে দেখা যায়, ফিল্মি স্টাইলে অ্যাকশন হিরোর মতো চোখে কালো চশমা পড়ে মোটরসাইকেল চালিয়ে ঘুরে ঘুরে গ্রামের বিভিন্ন বাড়ি যাচ্ছেন সোহেল তাজ। গ্রামের সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছেন।

দরজায় টোকা দেয়ার সময় স্ক্রিনে লেখা ভাসছে, ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়’, ‘আপনি রেডি তো?’

সেই টিজারের নিচে ছোট ক্যাপশন সোহেল তাজ লিখেন, ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’

কেউ কেউ প্রশ্ন তুলছেন আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সোহেল তাজ। তার ভক্ত-শুভাকাঙক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন কমেন্ট বক্সে। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ। সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।

এ বিষয়ে আজ রোববার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। যাতে তিনি লিখেছেন, টিজার তো দেখেছেন, অনেক অপেক্ষাও করেছেন- আনুষ্ঠানিক ঘোষণা ১৮ জুলাই ২০১৯।

https://www.facebook.com/tanjimsoheltaj/videos/1082654598591594/

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ