মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)। দীর্ঘদিন থেকে এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার) -এ আক্রান্ত ছিলেন।

দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (৯ জুলাই) রাতে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান, ৮ জুলাই বেলা ১১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন বাবা। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ৮টায় রাজধানীর শান্তি নগরের কুলসুম টাওয়ারের বাসায় নেয়া হবে। দাফন ও জানাজার বিষয়ে সকালে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ