শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

একটানা টিভি দেখলে হতে পারে হার্ট অ্যাটাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘক্ষণ বসে বসে একনাগাড়ে টিভি দেখে গেলেই সমস্যা, হতে পারে মৃত্যুও। একটানা বসে বসে টিভি দেখলে হতে পারে হার্ট অ্যাটাক এমন কথাই বলছে সাম্প্রতিক এক গবেষণা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় এ ভয়াবহ তথ্য উঠে এসেছে।

জার্নাল অব আমেরিকান হার্ট আ্যাসোসিয়েশানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি থেকে ভারি শরীর চর্চায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

গবেষক কেইথ এম ডিয়াজ বলেছেন, আমাদের সমীক্ষা বলছে, আপনি কীভাবে আপনার সময় কাটাবেন, তার ওপর নির্ভর করে আপনার হার্টের সুস্থতা। যদি আপনার কাজ এমন হয়, যেখানে আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তবে ভারী শরীর চর্চা বাড়ানো দরকার। সেক্ষেত্রে কাজের জায়গা থেকে বাড়ি ফিরে শুয়ে বসে টিভি দেখলে হবে না।

সাড়ে ৮ বছর সময় ধরে ৩ হাজার ৫৯২ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় অংশগ্রহণ করা ব্যক্তিদের প্রত্যেকেই বিস্তারিত জানাতে হয়েছে তারা দিনের কতটা সময় বাড়িতে টিভি দেখে কাটান। কিংবা শরীর চর্চায় কতটা সময় দেন।

সমীক্ষায় দেখা গেছে, যারা দৈনিক ৪ ঘণ্টা কিংবা তার থেকে বেশি সময় টিভি দেখেন, তাদের হৃদরোগজনিত সমস্যা হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ