বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

প্রশ্নফাঁসের দায়ে ঢাবি শিক্ষার্থীসহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাবিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে ২৩ জুন অভিযোগপত্র জমা দেয় সিআইডি

বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (২৬ জুন) এ বিষয়ে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার দাস মামলায় অভিযুক্তদের মধ্যে পলাতক ৭৮ জনকে গ্রেফতারে পরোয়ানা জারি করতে আদালতে আবেদন জানান।

পরোয়ানা প্রতিপালন বিষয়ে ৩০ জুলাই প্রতিবেদন দিতে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছে আদালত।

ঢাবিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে ২৩ জুন অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে ৪৭ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারেকৃতদের ১৮ জন ঢাবি শিক্ষার্থী।

মামলার তদন্তে দেখা যায়, প্রশ্নফাঁস চক্রের সদস্যরা পরীক্ষা শুরুর আগে ছাপাখানা থেকে প্রশ্ন সংগ্রহ করতেন। পরে চক্রের অন্য সদস্যরা পরীক্ষার কয়েক মিনিট আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ করতেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ