বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

জামালপুরে কওমি মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ২৭ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (২০১৯) পরীক্ষায় জামালপুর জেলার উর্ত্তীণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাসে এ পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আশরাফ আলী কো- চেয়ারম্যান, আল-হাইআতুল উলইয়া বাংলাদেশ ও সিনিয়র সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বিশিষ্ট লেখক ও গবেষক, নির্বাহী সম্পাদক দৈনিক ইনকিলাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. মুরাদ হাসান এম.পি জামালপুর-৪ তথ্য প্রতিমন্ত্রী, ইঞ্জিনিয়ার মােজাফফর হােসেন এম. পি জামালপুর-৫, মুহা. ফরিদুল হক খান দুলাল এম.পি জামালপুর-২।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মেধ্য উপস্থিত থাকবেন  হযরত মাওলানা আবুল কাসেম, সভাপতি, কওমী মাদরাসা শিক্ষা বাের্ড, জামালপুর জেলা। মুফতি আব্দুল্লাহ ইমাম ও খতিব, বড় মসজিদ, জামালপুর, মুফতি শামছুদ্দীন জামিয়া হুসাইনিয়া আরাবিয়া, মেলান্দহ, জামালপুর। মুফতি মনিরুজ্জামান মুহতামিম, ইমাম ও খতিব, মারকায মসজিদ, জামালপুর ও মাওলানা হাসান আলী  ও মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ