শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

কম্পিউটার আর মোবাইলের দিকে তাকিয়ে থাকছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চোখের জন্যই আমাদের চারপাশের পৃ্থিবী এত সুন্দর। আবার প্রত্যেক মানুষের শরীরে সব থেকে স্পর্শকাতর অঙ্গ চোখ। তাই চোখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালার অসীম নেয়ামতগুলোর মধ্যে খুবই মূল্যবান একটি সম্পদ দৃষ্টিশক্তি।

আজকাল বেশিরভাগ মানুষই দিনের বেশ খানিকটা সময় কাটান কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। নিজের অজান্তেই আপনার দুই চোখের দীর্ঘস্থায়ী ক্ষতি করছেন না তো? চক্ষু বিশেষজ্ঞদের মতে, ফোন বা কম্পিউটারের পর্দা থেকে বের হওয়া নীল রশ্মির প্রভাবে চোখের ক্ষতি হয়।

তা ছাড়া, কিছু আপাতদৃষ্টিতে নিরীহ কাজেও চোখের ক্ষতি হয়। তবে চিন্তার কিছু নেই। রোজ মেনে চলতে হবে কিছু সহজ টোটকা। জীবনযাত্রায় আনতে হবে ছোট কিছু পরিবর্তন। তা হলেই ঠিক থাকবে আপনার দৃষ্টিশক্তি।

জেনে নিন, কিভাবে ভালো রাখবেন আপনার দৃষ্টি

১) দিনে বেশ কয়েকবার চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। বাইরে থেকে এসে অথবা কম্পিউটারে বসে একটানা কাজের করার ফাঁকে চোখে জলের ঝাপটা দিন। কয়েকদিন নিয়মিত করলেই উপকার টের পাবেন।

২) বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে 'নাইট মোড' বা 'ওয়ার্ম মোড' বলে একটি অপশান থাকে। এই অপশনটি অন করলেই ফোনের স্ক্রিন হলদেটে হয়ে যায়। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কম থাকে। কোনও কোনও কম্পিউটারের স্ক্রিনেও থাকে এই ওয়ার্ম মোড।

৩) ট্রেনে বাসে প্রতিদিন অনেকে যাতায়াত করেন। ট্রেন-বাসের হাতলে, সিটে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। সিট বা হাতলে হাত দেওয়ার পর সেই হাত ভুলেও চোখে দেবেন না। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত মুছে অথবা বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে তবেই চোখে হাত দেবেন।

৪) রোদে বের হওয়ার সময়ে অবশ্যই রোদচশমা পরুন। কোনও ভাল সংস্থার রোদচশমা ব্যবহার করুন। ইউ-ভি প্রোটেকশান থাকলে খুবই ভাল।

৫) যাঁরা চশমা পরেন, তাঁরা নিয়মিত চোখ পরীক্ষা করান। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।

৬) চোখ সুস্থ রাখতে নজর দিন আপনার খাদ্যাভ্যাসেও। রোজ খাবার পাতে রাখুন প্রচুর শাক-সবজি। ভিটামিন A চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন A আছে এমন কয়েকটি খাবার হল- রাঙা আলু, গাজর, পালং শাক, ব্রকোলি, লাল শাক, ক্যাপসিকাম, কমলালেবু, টম্যাটো, পেঁপে, পাকা আম ইত্যাদি।

৭) বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস থাকে অনেকের। কিছু সাম্প্রতিক গবেষণা বলছে শুয়ে শুয়ে বই পড়লে চোখের ক্ষতি হতে পারে। এর প্রধান কারণ, শুয়ে বই পড়ার সময়ে চোখ থেকে বইয়ের পাতার দূরত্ব সমান থাকে না। বইয়ের অ্যাঙ্গেলও বার বার আলাদা হয়।

তা ছাড়া, চোখের পেশিগুলির উপরেও চাপ পড়ে। বেশিদিন এই অভ্যাস বজায় রাখলে প্রভাব পড়ে চোখে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে।

হতে পারে মাথা ব্যাথাও। পাশ ফিরে শুয়ে বই পড়লেও ক্ষতি হতে পারে। বই পড়ুন বসে। চোখ থেকে বইয়ের দূরত্ব রাখুন ১৫ ইঞ্চি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ