শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

ঘুরে আসুন তুরস্ক: জেনে নিন দর্শনীয় স্থান ও অন্যান্য তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বৈচিত্র্যময় পরিবেশ, রোমাঞ্চকর উৎসব, প্রাচীন ইতিহাস ও অপূর্ব সব খাবারের সমারোহ যে কোন দেশের থেকে তুরস্ককে আলাদা করে রাখে। তুরস্ককে বলা হয় ‘এশিয়ার প্রবেশদ্বার’। অটোম্যান সাম্রাজ্যসহ ইউরোপ আর এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা এই তুরস্ক পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় জায়গা। তুরস্ককে উপভোগ করার আগেই কিছু বিষয় আপনার জানা প্রয়োজন।

ভিসার আবেদন: তুরস্কের ভিসা আবেদনের জন্য মূল ধাপ তিনটি। প্রথম ধাপটি হল ‘প্রি-অ্যাপ্লিকেশন’। এ ধাপে www.visa.gov.tr লিংকে গিয়ে একটি আবেদন ফরম পূরণ করতে হবে।

এই ধাপে আবেদনকারীর জাতীয়তা, পাসপোর্ট নম্বর, তুরস্ক ভ্রমণের উদ্দেশ্য এবং কোন দেশের তুরস্ক দূতাবাসে ভিসা আবেদন ফরম জমা দেবেন আবেদনকারী তা জানতে চাওয়া হয়।

তথ্যগুলো পূরণ হলে একটি চুক্তিনামা আসবে। এর সাথে ‘সম্মত’ হলে ভিসা আবেদনের পরবর্তী ধাপে যাওয়া যাবে। এই জায়গাটায় এসে ভিসা আবেদনের সাথে যেসব দলিল বা ডকুমেট প্রয়োজন তার একটি তালিকাও পাওয়া যাবে।

এগুলো হল: ছবি, আয় সম্পর্কিত দলিল, বিমান বুকিং এর টিকেট, হোটেল বুকিং অথবা আমন্ত্রণ পত্রের দলিল, আবেদনকারী দেশে ফিরে আসবেন এই সম্ভাবনার স্বীকৃতিস্বরুপ প্রমাণাদি যেমন ব্যাংক স্টেটমেন্ট আর, পরিচিতিমূলক চিঠি।

‘প্রি-অ্যাপ্লিকেশন’ ধাপে যারা বিবেচিত হবেন তাদেরকে পরবর্তী ধাপ ই-ভিসা’র জন্য যোগ্য ঘোষণা করা হবে। ই-ভিসার জন্য যোগ্য ঘোষিত হলে www.evisa.gov.tr এ লিংকে গিয়ে মূল ভিসার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ এ ধাপে আবেদনকারীকে তার পাসপোর্টও ভিসা অফিসে জমা দিতে হবে।

তৃতীয় আর শেষ ধাপটি হল সরাসরি সাক্ষাৎকার পর্ব। এ ধাপে আবেদনকারী যে ভিসা অফিসে ভিসার জন্য আবেদন করেছেন সেই অফিসের একজন কর্মকর্তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। এসময় দুই পক্ষের কথোপকথনে নির্ধারিত হবে আবেদনকারী ভিসা পাবেন কী পাবেন না।

সাধারণ তথ্যাবলী: ১. বিভিন্ন দেশ থেকে তুরস্ক ভ্রমণের জন্য যেসব ক্যাটেগরিতে ভিসা দেয়া হয় তা হল- ভ্রমণ/ব্যবসায়িক উদ্দেশ্যে, অফিসিয়াল ভিসা, শিক্ষার্থী বা শিক্ষা উদ্দেশ্যে ভিসা, কর্মী ভিসা, অন্যান্য ভিসা (যেমন: ট্রানজিট, চিকিৎসা ইত্যাদি)।

২. যে তারিখ পর্যন্ত একà¦