মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেটদুনিয়ার অন্ধকার জগত থেকে দূরে রাখতে গুগলের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশুদের নেটদুনিয়ার অন্ধকার জগত থেকে দূরে রাখতে এগিয়ে এসেছে গুগল। সংস্থাটির পরামর্শ, শিশুদের ইন্টারনেট ব্যবহারে ‘‌ক্রোম’র সহায়তা নিতে। যাতে আপত্তিজনক ওয়েব‌সাইট থেকে শিশুদের দূরে সরিয়ে রাখা যায়।

শিশুরা কতটা সময় ইন্টারনেট ব্যবহার করবে তা ঠিক করতে হবে অভিভাবকদেরই। প্রয়োজনে অভিভাবকরা গুগলের ‘‌ফ্যামিলি লিঙ্ক’র সাহায্য নিতে পারেন।

এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রতিদিনের সময়সীমা নির্দিষ্ট করা এবং ব্যবহারের জন্য শিশুরা যে যন্ত্রটি ব্যবহার করছে তা তাদের জানতে না দিয়েই ‘‌লক’‌ করা যায়। প্রাপ্তবয়স্কদের বিষয়গুলি থেকে শিশুদের দূরে সরিয়ে রাখার জন্যও এটি কাজে লাগে।

আবার কী চ্যানেল দেখবে বা কী দেখবে না সেটা ঠিক করার জন্য প্রয়োজনে ‘‌ইউটিউব কিডস’‌র সাহায্যও নেওয়া যেতে পারে। গুগলের আরেকটি উল্লেখযোগ্য প্রোগ্রাম ‘‌বি ইন্টারনেট অসাম’‌।

যার সাহায্যে ইন্টারনেট ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত বা আগামী দিনে কীভাবে এ বিষয়ে একজন দায়িত্বপূর্ণ নাগরিক হয়ে ওঠা যায় তা শিশুরা জানতে পারবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ