শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ইসলামী লেখক ফোরামের চতুর্থ কাউন্সিল ১২ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভা আগামী ১২ জুলাই শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে ইসলামী লেখক ফোরামের দুই বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিশিষ্ট আলেম লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। কমিশনার হিসেবে থাকবেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ এবং দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ।

বাদ জুমা শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা।

বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেবেন। ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ