বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইভিএম লুটে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মুহা. আলমগীর হোসেন।

তিনি বলেছেন, একটি কেন্দ্রে ইভিএম ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল, সেটা পারেনি। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অল্প কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

পঞ্চমধাপের ভোটগ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আরও একটি উপজেলায় কিছু লোকজন জোর করে ভোট দেয়ার চেষ্টা করেছিল। তারা পাঁচটা ব্যালট পেপারে জোর করে ভোট দিয়েছিল। ওই পাঁচটা ভোট বাতিল করে দেয়া হয়েছে। তাদেরকে গ্রেফতারও করা হয়েছে।

আলমগীর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইভিএম ছিনতাই এবং একটি কেন্দ্রে ৫টি ব্যালটে সিল মারার মতো ছোট ঘটনা ছাড়া ভোটগ্রহণ খুব ভালো হয়েছে। এজন্য দায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২০টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ করেছে ইসি।

এসব উপজেলার মধ্যে চারটি উপজেলা অর্থাৎ গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। প্রায় ২৪ লাখ ভোটার এ নির্বাচনে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ