বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে আলাদা দুই মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি গ্রহণ শেষে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মুহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান।

এর আগে গতকাল সোমবার ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়। পরে হাইকোর্ট আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত মে মাসে ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়। পরে গত ২২ মে শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ