বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মাদরাসা শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী উত্তরায় দারুল আরকাম আল-ইসলামিয়াতে অনুষ্ঠিত হবে ‘মাদরাসা শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা’ শীর্ষক সেমিনার। আগামীকাল শনিবার বিকেল ৫টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সম্ভাবনা ও সংকট নিয়ে কথা বলবেন মিশরের কায়রোস্থ মানারাতুত-তিবয়ানের পরিচালক শায়খ সানাউল্লাহ আযহারী। উচ্চ শিক্ষা বিষয়ক পরমার্শ ও তথ্যসেবা প্রদান করবেন আযহারী ও বিদেশী গ্রাজুয়েটবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ’র মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, সহ-সভাপতি আল্লামা সাজিদুর রহমান সাহেব, মহা-পরিচালক আল্লামা যুবায়ের আহমদ সাহেব, ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। এছাড়াও মিশরের রাষ্ট্রদূত, বিদেশী কুটনৈতিক ও দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

অংশগ্রহণে ইচ্ছুকরা মোবাইলে অথবা সরাসরি ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবেন। মোবাইলে রেজিস্ট্রেশন করতে চাইলে-০১৩০৭-৮৪৮৪৯৪। আর সরাসরি রেজিষ্ট্রেশন করতে চাইলে- ভ্যানু: বাসা-৪০, রোড-১৬, সেক্টর-১২, উত্তরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ