শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

কওমি মাদরাসা ভর্তিযুদ্ধ: শেষ মুহূর্তের প্রস্তুতি ও ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : সারাদেশে কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একজন কওমি মাদরাসার ছাত্রের জন্য এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়। এই লেখায় থাকছে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা তাদের এই দুর্গম পথ পাড়ি দিতে অনেকটা সহায়তা করবে।

১. ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ভালো মানের মাদরাসাগুলোতে কোটা সাপেক্ষ ভর্তি নেওয়া হয়। এ ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের প্রাধান্য দেয় মাদরাসা কর্তৃপক্ষ। সুতরাং ভালো মাদরাসায় ভর্তি হতে আপনাকে মেধার পরিচয় দিতে হবে। পূর্বের শ্রেণী বা জামাতের কিতাবগুলো ভালোভাবে পড়ে আসতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। সাথেসাথে, ভর্তির জন্য কাঙ্কিত মাদরাসায় নির্ধারিত ক্লাশ/বিভাগে ভর্তি হওয়ার জন্য কোন কোন কিতাব/বিষয়ের উপর পরীক্ষা হবে তা আগেই জানার চেষ্টা করুন।

২. মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ

সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়। কোথাও একদিনেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়, আবার কোথাও কয়েকদিন ধরে ভর্তি নেওয়া হয়। কোথাও আবার নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেওয়া হয়। ভর্তির নির্দিষ্ট তারিখ ও সময় সম্পর্কে জ্ঞান না থাকায় বিপদে পড়তে হয় অনেককে। সুতরাং, আপনি যে মাদরাসায় ভর্তি হতে চান, সেই মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভর্তির তারিখ ও সময় সম্পর্কে জেনে নিন।

৩. শারীরিক পরিপাটি  জরুরি

ভর্তি পরীক্ষায় নিরিক্ষনের জন্য আপনাকে অবশ্যই শারীরিক পরিপাটির দিকে খেয়াল রাখতে হবে। চুল ছোট (সামনে পিছনে সমান) করা, দাড়ি মুন্ডন, কাটা/ছাটা থেকে সম্পূর্ণ দূরে থাকা, হাত পায়ের নখ ছোট রাখা, টুপি-পোশাক পরিচ্ছেদ স্টাইলিশ না হওয়া বাঞ্চনীয়। এগুলো আগেই ঠিক ঠাক করে রাখুন।

৪. প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন